শিরোনাম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক সিদ্দিকী
মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এফ এম সিদ্দিকী। ছবি: সংগৃহীত

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার বছরের জন্য চুক্তিভিত্তিক উপাচার্য নিয়োগ দিলো সরকার। ৯ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত) এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে চারটি শর্তে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

শর্তগুলো হচ্ছে, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ চার বছর, তিনি বেতন-ভাতাদিসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; উপাচার্য হিসাবে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন; এবং রাষ্ট্রপতি বা আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

/টিই/