সিটি ক্লাবকে হারালো বসুন্ধরা কিংস

সিটি ক্লাবকে হারালো বসুন্ধরা কিংস
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল লিগে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাবকে।
প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই খোলস ছেড়ে বেরোয় ছয়বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
ম্যাচের ৪৯ মিনিটে কাইকে জেসুসের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢোকেন রবসন। প্লেসিং শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া সিটি কোচ আবদুল কাইয়ুম সেন্টু জোড়া পরিবর্তন আনেন।
৬৯ মিনিটে বদলি হিসেবে নামা পাকিস্তানি ফরোয়ার্ড সায়েখ দোস্ত দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিলেন। তার হেড কিংস গোলরক্ষক অসাধারণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দিলে হতাশ হতে হয় সিটি শিবিরকে।
৭১ মিনিটে নিজেদের বিপদ ডেকে আনে সিটি ক্লাব। বক্সের ভেতর কিংসের এমেকা ওজবুগকে ফাউল করে বসেন সিটির ডিফেন্ডার ফরহাদ মনা। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান ২-০ করেন এমেকা।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কিংস মিডফিল্ডার কাজেম শাহ কিরমানি। সতীর্থ আবদুল্লাহর বাড়ানো বল ধরে বক্সের সামনে নিচু শটে নতুন ক্লাবের জার্সিতে নিজের গোলখাতা খোলেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এক ম্যাচ কম খেলেও ৭ পয়েন্ট নিয়ে সিটি ক্লাবকে টপকে চার নম্বরে উঠে এসেছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে অবস্থানে ঢাকা সিটি ক্লাব।

মেসির নামে ফুল
জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি