বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন ফলাফল প্রকাশে সামান্য বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, জেলার ছয়টি আসন থেকে ফলাফল সংগ্রহের পর চূড়ান্ত বার্তা প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সিটি-সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে দাখিল করা তার হলফনামা বিশ্লেষণ করে আয়, সম্পদ ও পেশাগত তথ্য নিয়ে একাধিক অসংগতি পাওয়া গেছে।