দীর্ঘ এক দশক পর বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো এক সন্দেহভাজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি হাফিজুর রহমান, তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ওয়ারেন্ট অফিসার। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুইবার ময়নাতদন্ত করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। তবে সিআইডি ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে যে, তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।