পবিত্র ঈদুল আজহায় এবার জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ৩৩০ জন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ মোট ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম সোমবার (২৫ মে) মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।