উত্তর আমেরিকার গ্রেট লেকগুলোর গভীর জলে প্রায় ৬ ফুট লম্বা ও ৪৫ কেজি ওজনের এক অদ্ভুত প্রাণী ভেসে বেড়ায়। এদের নাম লেক স্টারজন ফিস। এ মাছগুলো কেবল আকারের দিক থেকেই বিশাল নয়, বয়সের বিচারেও এরা পৃথিবীর বুকে এক অবিশ্বাস্য বিস্ময়।