
মধ্যপ্রাচ্যে চলা সংঘাত ও হামলায় ইরানের মূল জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে নতুন এক প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে তেহরান।

জ্বালানি বাজার বিশ্লেষক ভান্দানা হারি বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এদিকে ট্রাম্প আরও বলেছেন, একই এলাকায় কাতারের স্থাপনাগুলো আবারও হামলার শিকার হলে যুক্তরাষ্ট্র সেগুলো রক্ষা করবে।

এর আগে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বুধবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল।