বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি ভোল মাছ। সেটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাটের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর।