রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কসংলগ্ন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে সেমস গ্লোবাল আয়োজিত আবাসন মেলায় আকর্ষণীয় আবাসন ও প্লট প্রকল্প নিয়ে অংশ নিয়েছে রিজেন্ট গ্রুপ ডেভেলপার।
মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিচ্ছে।