রাজধানীর ব্যস্ততম এলাকা সায়েন্স ল্যাবরেটরি। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের এই এলাকায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়।
প্রায় দেড় মাস পর আবার সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়।