বাংলাদেশ পুলিশের শীর্ষপর্যায়ে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। দুই কর্মকর্তা গ্রেড-১ এবং ৫ জন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) গ্রেড-২ পদে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন।