শিরোনাম

অতিরিক্তি আইজিপি আওলাদ হোসেনসহ ৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

বিশেষ প্রতিনিধি
অতিরিক্তি আইজিপি আওলাদ হোসেনসহ ৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
অতিরিক্তি আইজিপি আওলাদ হোসেন (বামে) ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্তি আইজিপি রেজাউল করিম মল্লিক (ডানে)। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের শীর্ষপর্যায়ে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। দুই কর্মকর্তা গ্রেড-১ এবং ৫ জন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) গ্রেড-২ পদে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি আদেশ অনুযায়ী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলায়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে গ্রেড-২ পদে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হওয়া ৫ কর্মকর্তা হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তাদের যোগদানপত্র জমা দেবেন। এর আগে, গত ২ জুন পুলিশের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতির উদ্দেশ্যে ৬০ জন কর্মকর্তার একটি তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) পাঠানোর খবরে একটি প্রতিবেদন সিটিজেন জার্নালে প্রকাশিত হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গ্রেড-১-এ দুইটি এবং গ্রেড-২-তে ২০টি পদ রয়েছে।

/এমএকে/