২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।