
ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুই কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী কেন্দ্রে বহিরাগতদের অনুপ্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।

চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে পাঠানো সাড়ে সাত লাখের বেশি ডাকযোগের ভোট (পোস্টাল ব্যালট) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের সঙ্গে যুক্ত যেসব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম।