ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়কে বিক্ষোভ

ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়কে বিক্ষোভ
রংপুর সংবাদদাতা

রংপুর-৪ আসনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মীরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন তারা।
আড়াই ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালনকালে মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। পরে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
সেই সঙ্গে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের মধ্যে রংপুর-৪ আসনের ভোট পুনর্গণনার শুরু করা না হলে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করে বলেন, নির্বাচনে ১১ দলের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসানের সহযোগিতায় ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্ট বের করে দেন।
তিনি আরও বলেন, ধানের শীষ মার্কার ৯ হাজারেও বেশি ভোট বাতিল করা হয়। সেই সঙ্গে বিপুল ভোটে বিএনপি জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে এনসিপি প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। বারবার বলা সত্ত্বেও ভোট পুনর্গণনার করা হচ্ছে না। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ চলাকালে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সেখানে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
তিনি বলেন, মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ করার প্রয়োজন নেই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এসময় হাজারো নেতাকর্মীর সামনে এমদাদুল হক ভরসা বিএনপি নেতা দুলুর গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন।