চন্দনাইশে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস আটক

চন্দনাইশে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস আটক
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম-১৪ আসনের আবদুল বারি হাট এলাকায় তল্লাশির সময় সেনাবাহিনী এসব টাকা জব্দ করে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান।
তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা রাতে মাইক্রোবাসসহ ১০ লাখ ৪৯ হাজার টাকা হস্তান্তর করেছে। রির্টানিং কর্মকর্তার নির্দেশে তারা এসব হস্তান্তর করেছে।
জব্দ করা টাকার বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় সাংবাদিকরা বলেছেন, জব্দ করা মাইক্রোবাসে চালকসহ তিন ব্যক্তি ছিলেন। তারা কোনো প্রার্থীর লোক কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।