সাড়ে সাত লাখ পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে পাঠানো সাড়ে সাত লাখের বেশি ডাকযোগের ভোট (পোস্টাল ব্যালট) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে বিদেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭ জন প্রবাসী ভোট দিয়ে ব্যালট পুনরায় দেশে পাঠিয়েছেন। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৪ লাখ ১৯ হাজার ৯১৮টি ব্যালট পেপার। বাকি ব্যালটগুলো ডাকযোগে প্রক্রিয়াধীন রয়েছে বলে ধারণা করছে কমিশন।
এ ছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, কারাবন্দি এবং ভোটকেন্দ্রে যেতে অক্ষম– এমন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়। তাদের মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪ জন ভোটার ব্যালট পূরণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পোস্টাল ব্যালট সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাবে, শুধু সেগুলোই ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর শুরু হবে চূড়ান্ত ভোট গণনার কাজ।