বিশ্বসংগীতের ইতিহাসে আবারও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে চলেছেন টেইলর সুইফট। মাত্র ৩৬ বছর বয়সেই তিনি জায়গা করে নিচ্ছেন মর্যাদাপূর্ণ ‘সংরাইটার্স হল অব ফেম’-এ। ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মান পেতে যাচ্ছেন টেইলর সুইফট।