শিরোনাম

স্পেসএক্স রকেটের আঘাতে চাঁদের যে ক্ষতি হয়েছে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্পেসএক্স রকেটের আঘাতে চাঁদের যে ক্ষতি হয়েছে
স্পেসএক্স রকেটের আঘাতে চাঁদের বুকে তৈরি হওয়া নতুন গর্ত। ছবি: দ্য টেলিগ্রাফ

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের গায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। এক বছরেরও বেশি সময় মহাকাশে ভেসে বেড়ানোর পর গত ৫ আগস্ট ইলন মাস্কের স্পেসএক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটের একটি অংশ চাঁদের উপরিভাগে আছড়ে পড়ে গভীর ক্ষত তৈরি করেছে। এটি ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল গতিতে আঘাত হানার পরপরই দক্ষিণ কোরিয়ার অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউটের দানুরি স্যাটেলাইট সেই এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বেশ কিছু ছবি তুলেছে। প্রকাশিত ওই ছবিতে দেখা গেছে, সংঘর্ষের ফলে চাঁদের উপরিভাগে বেশ গভীর একটি গর্ত তৈরি হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, মহাকাশযানের যে অংশটি চাঁদে আঘাত হেনেছে, সেটি আকারে প্রায় পাঁচতলা ভবনের সমান। এর ওজন প্রায় ৪ হাজার ৫০০ কেজি এবং ৩৯ ফুট লম্বা। যানটি তিন টন টিএনটির সমান শক্তিতে আঘাত হেনেছে। যার ফলে চাঁদের বুকে প্রায় ২৭ মিটার চওড়া এবং ৫ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে। শুধু তা–ই নয়, আশপাশ এলাকায় পাথর ও ধূলিকণাও ছিটকে পড়েছে। ফলে স্থানটি আগের চেয়ে অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে।

এর আাগে বিজ্ঞানিরা বলেছিলো রকেটটি ঘণ্টায় ৫,৪০০ মাইল বেগে চাঁদে আঘাত হানবে, যা শব্দের গতির সাত গুণ। সংঘর্ষটি পৃথিবী থেকে দৃশ্যমান হওয়ার কথা ছিল। কিন্তু দূরবীন দিয়ে পর্যবেক্ষণকারী শৌখিন আলোকচিত্রীরা সংঘর্ষের কোনো চিহ্ন দেখতে পাননি। কেবল একটি মৃদু আলোর ঝলকানি বোঝা গিয়েছিল।

এর আগে ২০০৬ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার স্মার্ট ১ স্যাটেলাইট ও ২০২২ সালে চীনের একটি মহাকাশযানের পরিত্যক্ত অংশ চাঁদের বুকে আঘাত হানার ফলে দুটি গর্ত তৈরি হয়েছিল।

সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল

/জেএইচ/