শিরোনাম

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ

স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কর্তপক্ষ। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হতে যাচ্ছে।

পূর্বঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সনে চালিত ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

ফলে যেসব ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ রয়েছে এবং সেগুলোকে পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট করার সুযোগ নেই, সেইসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ এর জন্য হোয়াটসঅ্যাপের সাপোর্ট শেষ হয়েছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো বা পরবর্তী সংস্করণ প্রয়োজন। অর্থাৎ ফোনটি যদি অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১-এ আটকে থাকে এবং সেটিকে অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে আপডেট করার সুযোগ না থাকে, তাহলে ওই ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না।

এই পরিবর্তনের ফলে মূলত দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো স্মার্টফোনগুলোর ওপর প্রভাব পড়বে। যেসব ফোন নির্মাতা প্রতিষ্ঠান আর সফটওয়্যার আপডেট দেয় না, সেই সব ডিভাইসে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি।

/এসআর/