এআই চ্যাটবটের সামাজিক প্ল্যাটফর্ম মোল্টবুক কিনলো মেটা

সিটিজেন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটগুলোর জন্য তৈরি বিশেষায়িত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম মোল্টবুক কিনে নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। চুক্তির অংশ হিসেবে মোল্টবুকের সব কর্মী মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসে যোগ দেবেন। মেটা জানিয়েছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এআই এজেন্ট ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
চলতি বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে মোল্টবুক। প্ল্যাটফর্মটি মূলত ওপেনক্ল নামের একটি এআই টুলের সাহায্যে তৈরি। রেডিটের আদলে গড়ে ওঠা এই নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রোগ্রাম বা চ্যাটবটগুলো একে অপরের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা আদান-প্রদান করতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেও সক্ষম এসব এআই বট।
চ্যাটবটগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের এই সক্ষমতা প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে আগ্রহ তৈরি করলেও সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সংবেদনশীল তথ্য বিনিময়ের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ও গুগলের সঙ্গে এআই-শিল্পে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে একের পর এক এআই-প্রতিষ্ঠান অধিগ্রহণ করছে মেটা। এরই অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে ‘মানুস’ নামের একটি এআই স্টার্টআপও কিনে নেয় প্রতিষ্ঠানটি। এই স্টার্টআপটি দৈনন্দিন বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম এআই বট তৈরি করে থাকে।
তবে ওপেনক্ল ও মোল্টবুকের মতো এআই এজেন্টভিত্তিক টুল ব্যবহারে সতর্কতা জানিয়েছে চীনের সাইবার নিরাপত্তা সংস্থা। তাদের মতে, এসব এআই টুল যন্ত্রে সংরক্ষিত বিভিন্ন তথ্যে প্রবেশাধিকার পেতে পারে। ফলে ব্যক্তিগত বা সরকারি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
সূত্র: বিবিসি