অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে বদলে দিন ছোট্ট একটি সেটিংস

সিটিজেন জার্নাল ডেস্ক

স্মার্টফোনের প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই শক্তিশালী হচ্ছে প্রসেসর ও চিপসেট। ফলে আগের তুলনায় ফোন স্লো হয়ে যাওয়া কিংবা ব্যবহারের সময় ল্যাগ করার সমস্যা অনেকটাই কমেছে। তবে ফোনের কার্যক্ষমতা অপরিবর্তিত রেখেও ব্যবহারের অভিজ্ঞতাকে আরও দ্রুত ও মসৃণ করার একটি কৌশল রয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসেই লুকিয়ে আছে এই সুবিধা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম অ্যানিমেশনের সেটিংস পরিবর্তন করে ডিভাইসকে আগের তুলনায় দ্রুতগতির করা সম্ভব। এখানে ফোনের ব্র্যান্ড কিংবা দাম কোনো বিষয় নয়, প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই এই সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ থেকেই ফিচারটি ব্যবহার করা যাচ্ছে।
তবে এই সেটিংসটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সরাসরি উন্মুক্ত নয়। এটি পাওয়া যায় ফোনের ‘ডেভেলপার অপশনস’ মেনুতে। প্রথমে সেটি চালু করতে হবে।
যেভাবে চালু করবেন ডেভেলপার অপশনস
এ জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করে ‘অ্যাবাউট ফোন’ অথবা ‘অ্যাবাউট ডিভাইস’ অপশনে যেতে হবে। সেখানে ‘বিল্ড নাম্বার’ খুঁজে বের করতে হবে। কোনো কোনো ফোনে এটি ‘সফটওয়্যার ভার্সন’ নামের সাব-মেনুর মধ্যে থাকতে পারে।
বিল্ড নাম্বারের ওপর টানা সাতবার চাপ দিলে পর্দায় ‘ইউ আর নাও এ ডেভেলপার’ বার্তা দেখা যাবে। এর অর্থ হলো ডেভেলপার অপশনস চালু হয়েছে। এরপর মূল সেটিংস মেনুতে ফিরে গিয়ে অথবা ‘সিস্টেম’ অপশনে প্রবেশ করে ডেভেলপার অপশনস পাওয়া যাবে।
অ্যানিমেশনের গতি বাড়ানোর উপায়
ডেভেলপার অপশনস চালু করার পর মেনুর ভেতরে ‘ড্রয়িং’ বিভাগ খুঁজতে হবে। সেখানে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস পাওয়া যাবে। এগুলো হলো-
১. উইন্ডো অ্যানিমেশন স্কেল।
২. ট্রানজিশন অ্যানিমেশন স্কেল।
৩. অ্যানিমেটর ডিউরেশন স্কেল।
সাধারণত প্রতিটি অপশনের মান ১x নির্ধারিত থাকে। তিনটির মান ০.৫x করে দিলেই অ্যানিমেশন আগের তুলনায় দ্রুত সম্পন্ন হবে। ফলে ফোন আনলক করা, অ্যাপ চালু করা কিংবা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় কম অপেক্ষা করতে হবে।
তবে মনে রাখতে হবে, এই পরিবর্তনে ফোনের প্রসেসরের প্রকৃত ক্ষমতা বা অ্যাপ চালানোর গতি বাড়ে না। মূলত পর্দায় বিভিন্ন অ্যানিমেশন দ্রুত শেষ হওয়ায় পুরো ব্যবহারের অভিজ্ঞতা বেশি গতিশীল মনে হয়।
বিশেষজ্ঞদের মতে, সব ফোনে এই পরিবর্তন সমান ফল নাও দিতে পারে। তুলনামূলক কম ক্ষমতার হার্ডওয়্যারযুক্ত ফোনে অ্যানিমেশন দ্রুত করার ফলে অ্যাপ ও মেনুর লোডিংয়ের সঙ্গে সমন্বয়হীনতা তৈরি হতে পারে। এতে ব্যবহারের অভিজ্ঞতা বরং অস্বস্তিকর হয়ে উঠতে পারে।
অন্যদিকে, গুগলের পিক্সেল ইউআইতে অ্যানিমেশন তুলনামূলক ধীর হওয়ায় এই পরিবর্তনে পার্থক্য বেশি বোঝা যেতে পারে। তবে ওয়ানপ্লাসের অক্সিজেনওএসে আগে থেকেই অ্যানিমেশন দ্রুতগতির হওয়ায় সেখানে পরিবর্তনের প্রয়োজন কম। চাইলে ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন ধীরগতিতেও রাখতে পারেন। এতে স্ক্রিন পরিবর্তন ও বিভিন্ন মেনুর কার্যক্রম আরও স্পষ্টভাবে উপভোগ করা যায়।

ফোনে নেটের গতি দ্বিগুণ করার উপায়