শৈশবের সেই কলমযুদ্ধ এবার অনলাইনে

শৈশবের সেই কলমযুদ্ধ এবার অনলাইনে
সিটিজেন জার্নাল ডেস্ক

স্কুলের বেঞ্চে পাশাপাশি বসে দুই বন্ধুর কলমযুদ্ধ, একজনের কলমের ধাক্কায় অন্যজনের কলম বেঞ্চ থেকে পড়ে গেলেই বিজয়ের উল্লাস। শৈশবের এমন চেনা দুষ্টুমির স্মৃতি কার না আছে! ক্লাসের ফাঁকে কিংবা অবসরে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সেই জনপ্রিয় খেলাই এবার জায়গা করে নিয়েছে অনলাইন দুনিয়ায়। স্মৃতিমাখা এই খেলাকে নতুন রূপ দিয়েছেন অস্ট্রিয়ার সালজবুর্গে বসবাসরত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী মোহি উস সুন্নাত।
তার হাত ধরেই ব্রাউজারভিত্তিক গেম হিসেবে আত্মপ্রকাশ করেছে শৈশবের সেই পরিচিত ‘পেন ফাইট’। বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান শূন্যক ল্যাবস-এর গেমিং বিভাগের প্রথম উদ্যোগ এই গেমটি। পুরোনো দিনের সাধারণ একটি খেলাকে প্রযুক্তির ছোঁয়ায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই যেন এর অন্যতম আকর্ষণ।
গেমটিতে একা খেলার পাশাপাশি রয়েছে বন্ধুকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ। চাইলে কম্পিউটারের বিপক্ষে লড়াইয়ে নামা যাবে, আবার একই ডিভাইসে দুই বন্ধু পালাক্রমে খেলতে পারবেন। অর্থাৎ স্কুলের বেঞ্চে বসে কলম ঠেলাঠেলির সেই আমেজ এবার পাওয়া যাবে কম্পিউটার বা অন্য ডিভাইসের পর্দায়।
খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী রাখা হয়েছে তিনটি স্তর—Easy, Normal ও Hard। শুধু তাই নয়, প্রতিযোগিতায় বাড়তি উত্তেজনা আনতে যুক্ত করা হয়েছে Best of Three, Best of Five এবং Endless Mode। ফলে এক-দুই চালের লড়াই থেকে শুরু করে দীর্ঘ সময়ের প্রতিযোগিতা-সব ধরনের খেলার সুযোগই রয়েছে এতে।
তবে গেমটির সবচেয়ে মজার চমক লুকিয়ে আছে খেলার মাঠের আকারে। প্রতিটি চালের সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে টেবিল। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কলম ঠেলে প্রতিপক্ষকে পরাস্ত করা আরও কঠিন হয়ে ওঠে। জায়গা কমে আসায় প্রতিটি চাল দিতে হয় হিসাব করে। সামান্য ভুলেই হাতছাড়া হতে পারে জয়। আর সেখানেই তৈরি হয় বাড়তি রোমাঞ্চ।
নির্মাতার মতে, চালুর পর থেকেই গেমটি ঘিরে খেলোয়াড়দের আগ্রহ তৈরি হয়েছে। এখন পর্যন্ত এতে অংশ নিয়েছেন ৩৪ হাজারের বেশি খেলোয়াড়। তাদের মধ্যে সম্পন্ন হয়েছে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি ম্যাচ।

এ বছরের সেরা ইমোজি কোনটি