ইউটিউবে আয়ের নতুন সুযোগ

ইউটিউবে আয়ের নতুন সুযোগ
সিজেডএন ডেস্ক

কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন একটি সুযোগ চালু করেছে ইউটিউব। অ্যামাজনের সঙ্গে নতুন ইন্টিগ্রেশনের মাধ্যমে এখন যুক্তরাষ্ট্রের যোগ্য ইউটিউব ক্রিয়েটররা ভিডিও, শর্টস ও লাইভ স্ট্রিমে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করতে পারবেন। এসব পণ্যের বিক্রি হলে নির্ধারিত কমিশনও পাবেন তারা।
ইউটিউব জানিয়েছে, নতুন এই সুবিধা তাদের শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামের অংশ হিসেবে চালু করা হয়েছে। এর ফলে ক্রিয়েটররা নিজেদের কনটেন্টের সঙ্গে বিভিন্ন পণ্য যুক্ত করে দর্শকদের সরাসরি কেনাকাটার সুযোগ দিতে পারবেন। অন্যদিকে অ্যামাজনও ইউটিউবের বিশাল ক্রিয়েটর নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের পণ্যের প্রচারের নতুন ক্ষেত্র পাচ্ছে।
ইউটিউব শপিংয়ে যুক্ত হলো অ্যামাজন
ইউটিউবে আগে থেকেই শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু ছিল, যেখানে নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য প্রচার করে ক্রিয়েটররা আয় করতে পারতেন। নতুন ইন্টিগ্রেশনের ফলে সেই তালিকায় যুক্ত হয়েছে অ্যামাজনের পণ্য।
ইউটিউবের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যামাজন একটি নির্বাচিত পণ্যের ক্যাটালগ সরবরাহ করবে। সেখানে জনপ্রিয় ও ট্রেন্ডিং পণ্যগুলো অন্তর্ভুক্ত থাকবে। কোনো ক্রিয়েটর যদি তাঁর পছন্দের কোনো অ্যামাজন পণ্য তালিকায় না পান, তাহলে ইউটিউব সাপোর্টের মাধ্যমে সেটি যুক্ত করার অনুরোধ জানাতে পারবেন।
স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে পণ্য
নতুন ফিচারের অন্যতম আকর্ষণ স্বয়ংক্রিয় পণ্য ট্যাগিং সুবিধা। এই অপশন চালু থাকলে ইউটিউবের প্রযুক্তি ক্রিয়েটরের ভিডিও বিশ্লেষণ করে সেখানে থাকা নির্দিষ্ট অ্যামাজন পণ্য শনাক্ত করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ যুক্ত করবে।
ফলে প্রতিটি ভিডিওতে আলাদাভাবে পণ্য নির্বাচন ও ট্যাগ করার প্রয়োজন কমে যাবে। এতে কনটেন্ট প্রকাশের প্রক্রিয়া আরও সহজ হওয়ার পাশাপাশি আয়ের সুযোগও বাড়বে বলে আশা করছে ইউটিউব।
কমিশন যেভাবে পাবেন ক্রিয়েটররা
ট্যাগ করা কোনো পণ্য দর্শক কিনলে ক্রিয়েটর কমিশন পাবেন। প্রতিদিনের মোট আয় ইউটিউব স্টুডিও থেকে দেখা যাবে। তবে কোন ভিডিও থেকে কত কমিশন এসেছে, সে তথ্য আলাদাভাবে দেখানো হবে না।
ইউটিউব আরও জানিয়েছে, কোনো দর্শক পণ্য কিনে পরে সেটি ফেরত দিলে সংশ্লিষ্ট কমিশনের অর্থ সমন্বয় করা হবে।
বর্তমানে এই অ্যামাজন ইন্টিগ্রেশন শুধু যুক্তরাষ্ট্রের যোগ্য ক্রিয়েটরদের জন্য চালু করা হয়েছে। তবে বিশ্বের যেকোনো প্রান্তের দর্শক ভিডিওতে যুক্ত পণ্যের ট্যাগ দেখতে পারবেন।
কারা ব্যবহার করতে পারবেন এই সুবিধা
অ্যামাজন পণ্য ট্যাগ করার জন্য ক্রিয়েটরদের কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে। তাদের অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামে নিবন্ধিত থাকতে হবে।
এ ছাড়া ক্রিয়েটরের একটি সক্রিয় অ্যামাজন ইনফ্লুয়েন্সার অথবা অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট থাকতে হবে। এসব শর্ত পূরণ করলেই নতুন পণ্য ট্যাগিং সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।