‘গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন ‘গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। এ সিরিজের আধুনিক সব ফিচার ও পারফরম্যান্সের সুবিধা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই এই মূল্যছাড়ের মূল উদ্দেশ্য।
এ ডিসকাউন্টের আওতায়, ‘গ্যালাক্সি এ৩৭ ৫জি’র ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯ হাজার ২৯৯ টাকা থেকে কমিয়ে ৫৪ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৭ হাজার ৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।
ডিভাইসটির সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মাধ্যমে সুপার এইচডিআর ভিডিও ধারণ করা যায়। ফলে ভিডিও হয় আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মত। ডিভাইসটিতে আরও রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচার যার মাধ্যমে ছবি-তে অবজেক্ট ইরেজার ও এডিট সাজেশন-এর মতো টুল ব্যবহার করা যায়।
এছাড়া, স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর মাধ্যমে ডিভাইসটি একবার চার্জে সর্বোচ্চ দুইদিন পর্যন্ত ব্যবহার করা যায়। পাশাপাশি, দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা বিবেচনা করে এতে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে স্যামসাং।
গ্যালাক্সি এ৩৭ ৫জি ডিভাইসটি স্যামসাংয়ের যেকোনো অনুমোদিত শোরুম-এ স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে।

ক্যামেরার না এসে ভিডিও, গুগলের নতুন চমক