ক্যামেরার না এসে ভিডিও, গুগলের নতুন চমক

ক্যামেরার না এসে ভিডিও, গুগলের নতুন চমক
সিজেডএন ডেস্ক

ক্যামেরার সামনে দাঁড়ানো বা কোন সফটওয়্যার ছাড়াই এখন তৈরি করা যাবে ভিডিও। সম্প্রতি নিজেদের প্লাটফর্মে জিমিনি ওমনি ও পারসোনাল এ্যাভাটার নামে দুটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে শুধু টেক্সট নির্দেশনা, ছবি বা সেলফি এবং কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করেই তৈরি করা যাবে ভিডিও।
গুগলের নতুন এই আপডেটের ফলে গুগল ভিডস শুধু প্রেজেন্টেশন তৈরির টুল নয়, বরং পূর্ণাঙ্গ এআইনির্ভর ভিডিও তৈরির প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ব্যবহারকারী চাইলে একটি স্ক্রিপ্ট লিখে বা ছবি আপলোড করে মুহূর্তেই ভিডিও তৈরি করতে পারবেন। এমনকি নিজের মতো দেখতে ও নিজের কণ্ঠস্বরের সঙ্গে মিল রেখে একটি ডিজিটাল এআই এ্যাভাটারও তৈরি করা যাবে।
জিমিনি ওমনি ফিচারের মাধ্যমে পুরোনো ভিডিও নতুনভাবে সম্পাদনা করা যাবে। এতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, আলোর ঠিক করা, নতুন ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করা কিংবা ভিডিওর নির্দিষ্ট অংশ বদলে দেওয়ার মতো কাজ করা সম্ভব হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, একই ভিডিও বারবার নতুন করে তৈরি করতে হবে না। একবার আপলোড করার পর ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে।
অন্যদিকে, পারসোনাল এ্যাভাটার ফিচার ব্যবহার করে নিজের ডিজিটাল এ্যাভাটার তৈরি করা যাবে। এজন্য একটি সেলফি এবং স্বল্প সময়ের একটি ভয়েস রেকর্ডিং আপলোড করতে হবে। এরপর এআই ব্যবহারকারীর চেহারা ও কণ্ঠস্বরের আদলে একটি ভার্চুয়াল এ্যাভাটার তৈরি করবে। পরে শুধু স্ক্রিপ্ট লিখে দিলেই সেই অবতার স্বয়ংক্রিয়ভাবে ভিডিও উপস্থাপন করতে পারবে।
গুগলের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে শিক্ষক, করপোরেট কর্মী, প্রশিক্ষক, কনটেন্ট নির্মাতা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য উপকারী হবে। নিয়মিত ভিডিও তৈরি করতে যাদের ক্যামেরার সামনে আসতে হয়, তাদের সময় ও পরিশ্রম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
গুগল জানিয়েছে, এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নিরাপত্তার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পারসোনাল এ্যাভাটার কেবল সংশ্লিষ্ট ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকবে। এর ফলে অন্য কারও ছবি বা কণ্ঠস্বর ব্যবহার করে এ্যাভাটার তৈরি করা যাবে না। এছাড়া এআই দিয়ে তৈরি প্রতিটি ভিডিওতে সিন্থআইডি নামের ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে, যাতে সহজেই বোঝা যায় ভিডিওটি এ আইর সাহায্যে তৈরি হয়েছে।
এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বর্তমানে গুগল এআই প্রো, গুগল এআই আল্ট্রা এবং গুগল ওয়ার্কস্পেস বিজনেসের গ্রাহকেরা নতুন সুবিধাগুলো ব্যবহার করছেন।

ইউটিউবের বড় চমক