বাংলাদেশের চ্যানেলে আইপিএল সম্প্রচারে বাধা নেই: ক্রিকবাজের প্রতিবেদন

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর জেরে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এমনকি এটাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠায়নি ঢাকা। এরই জেরে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। তবে নির্বাচিত সরকার আসার পর এটা নিয়ে জট খুলতে যাচ্ছে।
ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে আর কোনো বাধা নেই। নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমন তথ্য জানিয়েছেন।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।
জহির উদ্দিনের উদ্ধৃতি দিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ‘আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক প্রেক্ষাপটে বিষয়টা দেখতে চাই। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চায়, আমরা ইতিবাচকভাবে সেটা বিবেচনা করব।’
স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে এটি সম্প্রচারে নিষিদ্ধ করব না। যদি স্টার স্পোর্টস সম্প্রচার করতে চায়, তারা পারবে। যদি আমাদের কোনো চ্যানেল সম্প্রচার করতে চায়, আমরা সেটা ইতিবাচকভাবে নেবো। কিন্তু কোনো কিছু জোর করে চাপিয়ে দেবো না।’
বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু বলেছেন, তারা আইপিএল সম্প্রচারে স্টার স্পোর্টসকে বাধা দেবেন না। কারণ এই বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই।
তিনি আরও বলেন, ‘স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে চাইলে করতে পারে, কেউ তাদের থামাতে আমাদের নির্দেশনা দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আগের নির্দেশনার কোনো মূল্য নেই এখন। এই সরকার যদি আমাদের বন্ধ করতে বলে, আমরা করব। কারণ আগের সরকারের নির্দেশনাবলী আর কার্যকর নেই।’