চ্যালেঞ্জারে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা শারিকা সাফা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দল। বাংলাদেশের পুরুষ দল হয়েছে সপ্তম। আর মেয়েরা চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।
নারী অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে ছিল দুটি গ্রুপ। এক গ্রুপে ছিল উন্নয়নশীল দেশগুলো, অন্য গ্রুপে শক্তিশালী দেশসমূহ। বাংলাদেশ চ্যালেঞ্জার গ্রুপে প্রথম হওয়ায় চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছে। জাপানের কাছে হারলেও মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হয়েছে তারা।
জমকালো সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা বাংলাদেশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেছে বাংলাদেশ দল। এই সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৭টি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন।
রিমনের এই অর্জনে বাংলাদেশ হকি দলের সব খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালদের অভিনন্দন জানিয়েছে ফেডারেশন।

পাকিস্তান দলের সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেটার