আরব আমিরাতের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আরব আমিরাতের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান করে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন অভিজ্ঞ ব্যাটর মুশফিকুর রহিম। সাদমান ইসলাম করেন ৩২ রান। মুমিনুল হক ২৪ রান করে আউট হন। জাকের আলী ১১ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসে সৌম্য সরকার ও সাদমান ইসলাম মিলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে সেই শুরু ধরে রাখতে পারেনি দল।

বাংলাদেশের ইনিংসের জবাবে প্রথম দিন শেষে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছিল স্বাগতিকরা। পরে ২২২ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ইকবাল হোসেন ইমন। ৪ উইকেট শিকার করেন তিনি। তাইজুল ইসলাম নেন ৩ উইকেট।

সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টটি।

/টিই/