শিরোনাম

কাজাখস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কাজাখস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ-কাজাখস্তান ম্যাচ

উইমেনস জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানকে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে আসরের চ্যালেঞ্জার পুলের খেলা শুরুর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৫-১ গোলে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেরা চারে খেলা নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।

তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রিমন সারিকা এগিয়ে নেন বাংলাদেশকে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। পরের দুই কোয়ার্টারে গোল হয়নি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে কাজাখস্তানকে চেপে ধরে বাংলাদেশ দল। লিমার ফিল্ড গোলের পর সারিকা পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ।

একই দিনে চীনের মকিতে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে পুরুষ দল ৪-২ গোলে কাজাখস্তানকে হারিয়েছে।

পুরুষ দলের এই জয় বিশেষ গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে যুব বিশ্বকাপে খেলার সমীকরণ কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের। তবে কাজাখস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপের আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

/টিই/