শিরোনাম

অতিরিক্ত সময়ে ইরানের গোল ভিএআরে বাতিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অতিরিক্ত সময়ে ইরানের গোল ভিএআরে বাতিল
গোল করার পর ইরান দলের উদযাপন

নকআউটে ওঠার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামেছে ইরান। তবে ম্যাচের ৫ মিনিটেই মাহমুদ সাবেরের দুর্দান্ত শটে গোল পেয়েছে মিসর। বিশ্বকাপে এটিই মিসরের দ্রুততম গোল।

এর কয়েক মিনিট পরই পেনাল্টি পেয়েছিল ইরান। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। তবে এজন্য খুব বেশি সময় দুঃখ পেতে হয়নি ইরানকে। পেনাল্টি মিস করার কয়েক মিনিটের মধ্যেই গোল পেয়েছে ইরান। ফলে ১-১ এ সমতা পেয়েছে দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক খেলেছে। তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল পায়নি। রেফারি অতিরিক্ত ৬ মিনিট যোগ করে। এর ২ মিনিটের মাথায় গোল দিয়ে উল্লাসে মাতে ইরান।

তবে অফসাইডের কারণে শেষ মুহূর্তের গোলটি বাতিল করে দিলেন রেফারি। ফলে ১-১ সমতা নিয়েই ম্যাচ শেষ হয়।

/জেএইচ/