শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক, সব ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক, সব ম্যাচ স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফে আজ তাদের সব কার্যক্রম স্থগিত করেছে। ছবি: বাফুফে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বাফুফে জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে ভূমিকা রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

‘তার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নেতৃত্ব ও সংগ্রামের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর বাফুফের সকল কার্যক্রম স্থগিত করেছে বাফুফে।

নোয়াখালীতে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল আজ।