শিরোনাম

নেদারল্যান্ডসের নতুন কোচ জাভি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেদারল্যান্ডসের নতুন কোচ জাভি
জাভি হার্নান্দেজ

রোনাল্ড কোম্যানের বিদায়ের পর নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি)।

২০২৪ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার পর প্রায় দুই বছর কোচিংয়ের বাইরে ছিলেন জাভি। তার অধীনে দলের প্রথম নেদারল্যান্ডসের ম্যাচ আগামী ২৪ সেপ্টেম্বর, উয়েফা নেশন্স লিগে জার্মানির বিপক্ষে।

জাভির নিয়োগের মধ্য দিয়ে ডাচ ফুটবলে বিরল ঘটনা ঘটেছে। ১৯৭৮ বিশ্বকাপে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেলের দায়িত্ব পালনের পর এই প্রথম কোনো বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দিলো নেদারল্যান্ডস।

নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাভি। তিনি বলেন, নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।

মজার বিষয়, বার্সেলোনায় জাভির কোচিং যাত্রার বড় সুযোগও এসেছিল কোম্যানের স্থলাভিষিক্ত হয়ে। বার্সেলোনার আগে আল সাদের কোচ হিসেবেও সফল ছিলেন জাভি।

ডাচ দলে প্রতিভার ঘাটতি নেই বলে মনে করেন জাভি। এবার নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নিয়ে জাভি কেমন করেন সেটি দেখার।

/টিই/