ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড পেল প্যারাগুয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফার নতুন নিয়ম অনুযায়ী মুখ ঢেকে কথা বলার অপরাধে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগুয়েল আলমিরনকে। ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ফুটবলারদের আচরণবিধিতে এ নিয়ম চালু ফিফা। 'ডি' গ্রুপে প্যারাগুয়ে ও তুরস্কের মধ্যকার উত্তেজনাকর ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৩ মিনিট) এ ঘটনাটি ঘটে।
ম্যাচ চলাকালীন মাঠের ভেতরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলে রেফারি তা শান্ত করার চেষ্টা করছিলেন। ওই মুহূর্তেই তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথা বলার সময় নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন প্যারাগুয়ের ফরোয়ার্ড আলমিরন। বিষয়টি মাঠের রেফারির নজর এড়ায়নি। ঘটনাটি নিশ্চিত হতে তিনি তাৎক্ষণিকভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নেন। পরে টিভি রিপ্লেতে আলমিরনের ইচ্ছাকৃতভাবে মুখ ঢাকার বিষয়টি প্রমাণিত হলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। আকস্মিক এ সিদ্ধান্তে আলমিরন বিস্মিত হয়ে তীব্র প্রতিবাদ জানালেও রেফারির অনড় অবস্থানের কারণে তাকে মাঠ ছাড়তেই হয়।
মূলত মাঠে প্রতিপক্ষ, রেফারি কিংবা অন্য কারও সঙ্গে কথা বলার সময় ঠোঁট পড়ার সুযোগ বন্ধ করতেই বিশ্বকাপের আগে এ নিয়ম চালু করে ফিফা। উদ্দেশ্য ছিল খেলোয়াড়রা যাতে গোপনে কিছু বলতে না পারেন। এর আগে চলতি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই ৩টি লাল কার্ডসহ বেশ কয়েকটি ঘটনা ঘটলেও, মুখ ঢেকে কথা বলার অপরাধে শাস্তির ঘটনা প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচের আগ পর্যন্ত দেখা যায়নি। এর আগে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে গালারজার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে।

শুরুতেই গোল হজম করে চাপে তুরস্ক