আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি সুইজারল্যান্ড কোচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কোয়ার্টার ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে অতীত পরিসংখ্যানের মারপ্যাঁচে না আটকে পূর্ণ আত্মবিশ্বাস দেখাচ্ছে সুইজারল্যান্ড। অতীতে সাতবারের দেখায় একবারও আলবিসেলেস্তেদের হারাতে না পারলেও, এবার লিওনেল মেসিদের স্তব্ধ করে দেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন সুইস কোচ মুরাত ইয়াকিন। শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর শেষ আটের টিকিট নিশ্চিত করার পরই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ফিফা র্যাংকিংয়ের ১৯তম স্থানে থাকা সুইজারল্যান্ড। এ জয়ের মাধ্যমে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল তারা। টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকা সুইসদের এ সাম্প্রতিক ফর্মই এখন দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর সঙ্গে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের কষ্টার্জিত জয়ও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে তাদের।
সুইস কোচ মনে করেন, আর্জেন্টিনা দুর্দান্ত দল এবং তাদের দলে লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকা ও স্কালোনির মতো ভালো কোচ থাকলেও তারা অজেয় নয়। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটাকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। দক্ষিণ আমেরিকার দলগুলোর খেলার ধরন সম্পর্কে ভালো ধারণা থাকায় এবং প্রতিপক্ষের কৌশল জানা থাকায় এবার পূর্ণ শক্তির আর্জেন্টিনার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সুইজারল্যান্ড।

‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন’ 