বৃষ্টির ম্যাচে রেসিংকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বৃষ্টির ম্যাচে রেসিংকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা
লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার গোল উদযাপন

আবারও প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগায় রেসিং সানটান্ডারকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে কাতালানরা। দলের দুর্দান্ত এই জয়ে বড় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। করেছেন হ্যাটট্রিক। আর একটি করে গোল পেয়েছেন জোয়াও কানসেলো, গ্যাব্রিয়েল জেসুস, লামিনে ইয়ামাল। অন্যটি প্রতিপক্ষের স্ট্রাইকার অ্যাসিয়ার ভিল্লালিবেরের আত্মঘাতী। বিপরীতে রেসিংয়ের হয়ে গোল করেছেন ম্যাগুয়েত্তি গুয়ে ও ইয়াসির জাবিরি।

লা লিগায় এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে বার্সেলোনা, যার ৪টিতেই প্রতিপক্ষকে কমপক্ষে ৫ গোল দিয়েছে। তবে সর্বশেষ গতকালের ম্যাচটিতে ৭ গোল দিয়েছে তারা।

গতকাল ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু হতেই বেরসিক বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টিতে নয়, লা লিগার নবাগত দল রেসিং ভেসে গেছে গোলবন্যায়!

প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে রেসিংকে রীতিমতো কোনঠাসা করে তোলেন রাফিনিয়া-লামিনেরা। তবে গোলোৎসবের শুরুটা হয় কানসেলোর দর্শনীয় এক শটে। ম্যাচের ৮ মিনিটে বক্সের বাইরে প্রায় ২০ গজ দূরত্ব থেকে দুর্দান্ত গতির শট নেন কানসেলো। পর্তুগিজ ডিফেন্ডারের বাঁকানো ওই শট সেভ করার কোনো উপায়ই ছিল না রেসিংয়ের গোলরক্ষকের।

দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। খেলার ২৫ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হন রাফিনিয়া। নিজেই শট নিয়ে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে ৩০ মিনিটে অধিনায়ক ম্যাগুয়েত্তি গুয়ের দুর্দান্ত নৈপুণ্যের গোলে সমতায় ফেরার কাছাকাছি চলে যায় রেসিং।

তবে ৬ মিনিট পরেই আত্মঘাতী গোল হজম করে বসে দলটি। যদিও গোলের পুরো কৃতিত্ব যায় কানসেলোর ঝুলিতে। বক্সের বাইরে থেকে ৩৬ মিনিটে দুর্দান্ত গতির শট নেন বার্সেলোনা ডিফেন্ডার। জালে জড়ানোর আগে প্রতিপক্ষের ভিল্লালিবেরের গায়ে লাগায় গোলটি আত্মঘাতী হয়।

৪২ মিনিট বক্সের মধ্যে থেকে দারুণ এক ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে চতুর্থ গোল করেন রাফিনিয়া। আর ব্যক্তিগত দ্বিতীয় গোল। স্কোরলাইন তখন ৪-১। তবে ৫-১ ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারত বার্সেলোনা। করিম আদেমেয়ি বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কাতালানরা। এবার স্পটকিকটি নেন লামিনে। ঝাঁপিয়ে পড়ে শট ঠেকিয়ে দেন গোলরক্ষক হুলেন আজিরেজাবালা।

বিরতির পর আরেকবার ব্যবধান কমায় রেসিং। গোলটি জাবিরির নামে লেখা থাকলেও বড় ভুল করে বসেন ভয়েচেক সেজনি। সতীর্থর কাছ থেকে পাওয়া বল রিসিভ করার পর জাবিরিকে ডজ দেওয়ার চেষ্টা করলে রেসিংয়ের বদলি ফরোয়ার্ড জালে পাঠিয়ে দেন।

ব্যবধান কমানোর ২ মিনিট পরেই হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। আবারও বক্সের মধ্যে আদেমেয়ি ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে দুর্দান্ত শটে হ্যাটট্রিকপূর্ণ করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা এখন ১১।

অন্যদিকে বদলি নেমে ম্যাচের ৭৯ মিনিটে বক্সের মধ্যে থেকে ডান পায়ের বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন জেসুস। আর ম্যাচের শেষ মুহূর্তে গোলের দেখা পান লামিনে ইয়ামাল। আদেমেয়ির অ্যাসিস্টে গোলটি করেন তিনি। পেনাল্টি মিসের আগে-পরে চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না স্পেনের প্লে মেকার। তার গোলের পরেই শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি।

৭-২ গোলের জয়ে লিগে অপরাজিত যাত্রা ধরে রেখেছে বার্সেলোনা। ৬ ম্যাচের প্রতিটি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তারা।

/জেএইচ/