দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স বনাম নরওয়ে ম্যাচটি কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হলান্ডের দ্বৈরথ হিসেবে আলোড়ন তৈরি করেছিল। কিন্তু মাঠের লড়াইয়ে তার ভিন্ন এক রূপ দেখলো ফুটবলবিশ্ব। বোস্টন স্টেডিয়ামে গ্রুপ 'আই' এর শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা। দুই দল আগেই শেষ বত্রিশের টিকিট কেটে রাখায় নকআউটের মহড়া হিসেবে এ ম্যাচে নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন তার দলের সেরা তারকা আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ডসহ মূল একাদশের ১০ জন খেলোয়াড়কে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ফ্রান্স তাদের শক্তিমত্তা ধরে রেখে মাঠে নামে এবং ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায়।
ম্যাচ শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মাথায় কিলিয়ান এমবাপ্পের একটি বুলেট গতির শট ক্রসবারে লেগে ফিরে আসলে বড় বাঁচা বেঁচে যায় নরওয়ে। তবে ফরাসিদের সেই চাপ বেশিক্ষণ সামাল দিতে পারেনি নরওয়ের দুর্বল রক্ষণভাগ। ম্যাচের ৭ম মিনিটেই উসমান দেম্বেলের দুর্দান্ত এক জাদুকরী শটে লিড নেয় ফরাসিরা। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ২০তম মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন পিএসজি ফরোয়ার্ড। অবশ্য এর ঠিক এক মিনিট পরেই অর্থাৎ ২১তম মিনিটে থেলো আসগার্ডের চমৎকার এক স্ট্রাইকে ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল নরওয়েজিয়ানরা। কিন্তু দেম্বেলের রুদ্রমূর্তি তখনো থামেনি। ৩২তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি প্রথমার্ধেই ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। মাত্র ৩২ মিনিটের মধ্যে ডেম্বেলের এ টর্নেডো হ্যাটট্রিক নরওয়ের ম্যাচে ফেরার সব আশা কার্যত শেষ করে দেয়।
দ্বিতীয়ার্ধে নরওয়ে রক্ষণাত্মক কৌশলে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও ফ্রান্সের আক্রমণের ধার কমেনি। যদিও বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ায় স্কোরলাইনে দীর্ঘক্ষণ কোনো পরিবর্তন আসেনি। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) তরুণ উইঙ্গার দেজিরে দুয়ে নরওয়ের জালে শেষ পেরেকটি ঠুকে দেন। এর ফলে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা। এই জয়ের ফলে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখলো ফ্রান্স। অন্যদিকে হারলেও গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে নরওয়ে। নকআউট পর্বের প্রথম ম্যাচে তারা আইভরি কোস্টের মুখোমুখি হবে।

বিশ্বকাপে দেম্বেলের নতুন রেকর্ড