দলের সঙ্গে না থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী কম্পানি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে মঙ্গলবার (২৮ এপ্রিল) বায়ার্ন মিউনিখের ডাগআউটে থাকতে পারবেন না কোচ ভিনসেন্ট কম্পানি। নিজে ডাগআউটে থাকতে না পারলেও পিএসজির বিপক্ষে দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাভারিয়ানদের কোচ।
এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। সেই ম্যাচটিও ছিল প্যারিসে। স্বাভাবিকভাবেই ওই জয় হ্যারি কেইনদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টারফাইনালের দ্বিতীয় লেগে হলুদ কার্ড দেখেন কম্পানি। পিএসজির বিপক্ষে তার অনুপস্থিতিতে টাচলাইনে থাকবেন সহকারী কোচ অ্যারন ডাঙ্কস।
ডাঙ্কসের ওপর বিশ্বাস আছে কম্পানির। ‘ডাঙ্কসি অভিজ্ঞায় পূর্ণ, ইংল্যান্ডে থাকার সময় কোচের দায়িত্ব পালন করেছে। কোচিং স্টাফ ও বাকিদের ওপর আমার শতভাগ আস্থা আছে।’
প্যারিসের উদ্দেশ্যে বায়ার্ন রওয়ানা দেওয়ার আগে সোমবার (২৭ এপ্রিল) অনুশীলনে উপস্থিত ছিলেন কম্পানি।
ড্রেসিংরুমে কম্পানির অভাব যে অনুভূত করবে দল, তা বুঝতে পারছেন হ্যারি কেইন। তিনি বলেন, ‘টাচলাইনে তাকে মিস করবো। তিনি আমাদের বস, এমন একজন কোচ যিনি সবসময় আমাদের সঙ্গে মাঠে থাকতে পছন্দ করেন।’
আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৬ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও পিএসজি।

বৈভবের ব্যাটে কি এআই চিপ আছে, প্রশ্ন নোমানের
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা