বিশ্বকাপ দল ঘোষণা জার্মানির, অবসর ভেঙে ফিরলেন নয়্যার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে নেওয়া অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে ফিরলেন কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সী তারকাকে শুধু স্কোয়াডেই অন্তর্ভুক্ত করা হয়নি, এ আসরের জন্য কোচ ইউলিয়ান নাগলসমান তাকেই দলের প্রধান বা এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২১ মে) ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন জার্মান কোচ।
২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের একমাত্র ফুটবলার হিসেবে এবারের আসরে থাকছেন নয়্যার। এক যুগ আগের সেই সোনালী দলের আরেক সদস্য মাটিয়াস গিন্টারকে নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত নাগলসমানের স্কোয়াডে জায়গা হয়নি তার। সংবাদ সম্মেলনে কোচ জানিয়ে দেন, অভিজ্ঞ নয়্যারই পোস্টের নিচে তার প্রথম পছন্দ। তবে দলে নয়্যারের গুরুত্ব ও অভিজ্ঞতা থাকলেও অধিনায়কের আর্মব্যান্ড থাকছে না তার হাতে। বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার ইয়োশুয়া কিমিখ।
ঘোষিত দলে নিজের জায়গা ধরে রেখেছেন বায়ার্ন মিউনিখের সাবেক উইঙ্গার লিরয় সানে। পাশাপাশি চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। আর্সেনালের হয়ে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও ডাক পেয়েছেন বিশ্বমঞ্চের স্কোয়াডে। এছাড়া চমক হিসেবে বড় কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্ল।
তবে সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলে আসা নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখের মতো ফুটবলারদের এবার কপাল পুড়েছে, জায়গা হয়নি চূড়ান্ত তালিকায়। আর চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন বায়ার্ন ফরোয়ার্ড সার্জ নাবরি ও বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
উল্লেখ্য, এবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ৬ ঘণ্টা আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খেলোয়াড়দের নাম একে একে প্রকাশ করতে শুরু করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। বিগত ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবারের আসরে খেলবে গ্রুপ ‘সি’তে। তাদের প্রতিপক্ষ কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর। মূল টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নাগলসমানের শিষ্যরা।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

বিশ্বকাপের আগে ফ্রান্সের খেলোয়াড়কে দলে ভেড়ালো মরক্কো