দুইটি করে ম্যাচ শেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের সমীকরণ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৪৮টি দলেরই ইতোমধ্যে শেষ হয়েছে দুটি করে ম্যাচ। মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ টানা দুই জয়ে কেটে নিয়েছে শেষ ৩২-এর টিকিট, আবার কারোর বিদায় ঘণ্টা বেজে গেছে সময়ের আগেই। তবে টুর্নামেন্টের সিংহভাগ দলের ভাগ্যই এখন ঝুলছে শেষ ম্যাচের রোমাঞ্চকর সমীকরণের ওপর। গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষে কোন দলের অবস্থান কী, তা একনজরে দেখে নেওয়া যাক।
গ্রুপ ‘এ’
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ ৩২ নিশ্চিত করে টেবিলের শীর্ষে রয়েছে মেক্সিকো। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা উভয়ের পয়েন্ট সমান ১ হলেও, ফেয়ার প্লে নীতিতে এগিয়ে থেকে তৃতীয় স্থানে আছে চেক প্রজাতন্ত্র।
গ্রুপ ‘বি’
সমান ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপে শীর্ষত্বের লড়াই জমিয়ে তুলেছে কানাডা ও সুইজারল্যান্ড। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটি কানাডার দখলে। গ্রুপের বাকি দুই দল বসনিয়া ও কাতারের সংগ্রহ সমান ১ পয়েন্ট। তবে গোল ব্যবধানে কাতারকে পেছনে ফেলে তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া।

গ্রুপ ‘সি’
দুই ম্যাচে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে ব্রাজিল ও মরক্কো। তবে গোল ব্যবধানের সুবিধায় লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল রয়েছে শীর্ষে, মরক্কো দ্বিতীয়। ১টি জয় পাওয়া স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আশা জিইয়ে রেখেছে। অন্যদিকে, টানা দুই হারে এ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতির।
গ্রুপ ‘ডি’
প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে ক্যাঙ্গারুদের দেশ। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেভাগেই ছিটকে গেছে তুরস্ক।
গ্রুপ ‘ই’
বিগত দুই বিশ্বকাপের গ্রুপ পর্বের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার ২ ম্যাচেই ৬ পয়েন্ট তুলে নিয়ে পরের রাউন্ডে পা রেখেছে জার্মানি। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে আইভরিকোস্ট। ইকুয়েডর ও কুরাসাও সমান ১ পয়েন্ট পেলেও কম গোল হজম করার সুবাদে ইকুয়েডর রয়েছে তৃতীয় স্থানে।
গ্রুপ ‘এফ’
৪ পয়েন্ট নিয়ে সমতায় রয়েছে নেদারল্যান্ডস ও জাপান। গোল ব্যবধান এক হলেও বেশি গোল করার সুবাদে নেদারল্যান্ডস শীর্ষে এবং জাপান দ্বিতীয় স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে টিকে আছে সুইডেন। তবে টানা দুই হারে এই গ্রুপ থেকে তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়েছে।
গ্রুপ ‘জি’
৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে মিসর। ইরান ও বেলজিয়াম উভয় দলের পয়েন্ট (২) ও গোল ব্যবধান সমান হলেও, ফেয়ার প্লে বিবেচনায় ইরান দ্বিতীয় এবং বেলজিয়াম রয়েছে তৃতীয় স্থানে।
গ্রুপ ‘এইচ’
এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। সমান ২ পয়েন্ট নিয়ে উরুগুয়ে ও কেপ ভার্দে যৌথ অবস্থানে থাকলেও ফেয়ার প্লে সুবিধায় দ্বিতীয় স্থানে এগিয়ে রয়েছে উরুগুয়ে।

গ্রুপ ‘আই’
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে ফ্রান্স ও নরওয়ের শেষ ৩২ নিশ্চিত হয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটি ফ্রান্সের দখলে, নরওয়ে আছে দ্বিতীয় স্থানে। কোনো পয়েন্ট না পাওয়া সেনেগাল ও ইরাকের মধ্যে ফেয়ার প্লেতে এগিয়ে থেকে সেনেগাল আছে তৃতীয় স্থানে।
গ্রুপ ‘জে’
দুই ম্যাচে কোনো গোল হজম না করে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ৩ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া ও আলজেরিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তবে টানা দুই হারে জর্ডানের বিশ্বকাপ যাত্রা গ্রুপপর্বেই শেষ হয়েছে।
গ্রুপ ‘কে’
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে কলম্বিয়া। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। মাত্র ১ পয়েন্ট নিয়ে কঙ্গো রয়েছে টেবিলের তৃতীয় স্থানে।
গ্রুপ ‘এল’
৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে সমানে সমানে লড়ছে ইংল্যান্ড ও ঘানা। তবে গোল ব্যবধান ও গোল সংখ্যায় এগিয়ে থেকে শীর্ষে থ্রি-লায়ন্সরা। ঘানা আছে দ্বিতীয় অবস্থানে। ১টি ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আশা জাগিয়ে রাখল ক্রোয়েশিয়া।