ছাঁটাই হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ছাঁটাই হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক
মাইকেল ক্যারিক

চলতি মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যর্থতায় কোচের পদে মাইকেল ক্যারিকের চাকরিটা আগে থেকেই ঝুলছিল সুতোয়। যে আশঙ্কা করা হচ্ছিলো শেষ পর্যন্ত তাই হলো। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।

ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবৃতি দিয়ে ক্যারিকের সঙ্গে চুক্তির ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ ড্র ও চার হারে ৮ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ১৮তম। সব মিলিয়ে এমন বাজে শুরু ১৯৮৬ সালের পর আর দেখেনি ক্লাবটি।

অথচ গত মৌসুমে ক্যারিকের অধীনে দারুণ ছন্দে ছিল রেড ডেভিলরা।

জানুয়ারিতে অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে ১৬টি লিগ ম্যাচে ১১ জয় তুলে দলকে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে সাহায্য করেন তিনি। এরপর ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি করা হয়েছিল ক্যারিকের সঙ্গে।

কিন্তু স্থায়ী কোচ হওয়ার পর ছয় মাসও ম্যানচেস্টার ইউনাইটেডে টিকতে পারলেন না ক্যারিক।

/টিই/