অভিষেকে ৭ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
অভিষেকে ৭ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড
পাকিস্তানি পেসার সাকিব খান

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে প্রথম ওভারেই সেঞ্চুরিয়ান ধানাঞ্জায়া ডি সিলভাকে ফিরিয়ে দেন সাকিব খান। আরেক সেঞ্চুরিয়ান কুসাল মেন্ডিসকেও বিদায় করেন তিনি। আগের দিনের দুই উইকেটের সঙ্গে আরও পাঁচটি নিয়ে টেস্ট অভিষেকে রেকর্ড গড়েন পাকিস্তানের এই পেসার। সাকিবের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয় ৪৪৬ রানে।

১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান দিন শেষে করেছে ১ উইকেটে ৫৭ রান। তাতে স্বাগতিকরা এগিয়ে ৪৫ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ১৩০ রান দিয়ে ৭ উইকেট নেন সাকিব। তাতে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করেন সাকিব।

পাকিস্তানের দ্বিতীয় পেসার হিসেবে নিজের প্রথম টেস্টেই ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব খান। ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন মোহাম্মাদ জাহিদ। পাকিস্তানের টেস্ট ইতিহাসে যা এখনও অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড।

পাকিস্তানের জার্সিতে অভিষেকে ৭ উইকেট নেওয়ার কীর্তি প্রথম গড়েন মোহাম্মাদ নাজির। ১৯৬৯ সালে করাচিতে কিউইদের বিপক্ষে ৯৯ রানে ৭ উইকেট নেন এই অফ স্পিনার।

টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানের ষোড়শ ক্রিকেটার সাকিব।

/টিই/