৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
লামিনে ইয়ামাল

ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত উয়েফা নেশন্স লিগের ম্যাচে শনিবার রাতে স্পেন ৩-২ গোলে হারায় ইংলিশদের। ম্যাচের প্রথম গোলে ৭০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন লামিনে ইয়ামাল।

অপ্টার তথ্য অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল। এর আগে মাত্র দুবার আরও দ্রুত গোল হজম করেছে ইংল্যান্ড। ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন।

অর্থাৎ, প্রায় সাত দশক পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এত দ্রুত গোল করলেন কেউ। ১৯৫৭ সালের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের জালে প্রথম দুই মিনিটের মধ্যে বল পাঠানো তৃতীয় দল হিসেবে স্পেনের নাম লেখা হলো ইতিহাসের পাতায়।

/টিই/