জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিকে জর্ডানের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে দেখা যাবে না আলবিসেলেস্তে অধিনায়ককে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। ১৮টি বিশ্বকাপ কাভার করার অনন্য অভিজ্ঞতাসম্পন্ন ৯১ বছর বয়সী প্রবীণ সাংবাদিক এনরিকে মাকায়া মারকুয়েজের এক প্রশ্নের জবাবে স্কালোনি এ সিদ্ধান্তের কথা জানান। কিংবদন্তি এই সাংবাদিকের প্রশ্নে আবেগাপ্লুত হয়ে আর্জেন্টিনা কোচ তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, খেলোয়াড় জীবন থেকেই তিনি এনরিকেকে দেখে আসছেন এবং এমন একজন কিংবদন্তির প্রশ্নের উত্তর দিতে পারা তার জন্য অত্যন্ত গর্বের।
মেসিকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্কালোনি জানান, জর্ডানের বিপক্ষে মেসি শুরুর একাদশে খেলবেন না, বরং বেঞ্চে থাকবেন। তবে ম্যাচের ছন্দ বজায় রাখতে এবং ৩ জুলাই মিয়ামিতে অনুষ্ঠেয় শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে দ্বিতীয়র্ধে তাকে কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে।

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে চাপে নরওয়ে 