শিরোনাম

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলটি বিক্রি হলো ৪১ কোটি টাকায়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলটি বিক্রি হলো ৪১ কোটি টাকায়
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের ঐতিহাসিক ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে প্রায় ৩৪ লাখ মার্কিন ডলারে (৪১.৭ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে হাত দিয়ে বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ওই গোল নিয়ে সাংবাদিকদের ম্যারাডোনা বলেছিলেন, এটি ছিল ‘খানিকটা ম্যারাডোনার মাথা আর খানিকটা ঈশ্বরের হাত দিয়ে করা।’

একই ম্যাচে ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড় ও গোলরক্ষককে কাটিয়ে ম্যারাডোনা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলটি করেছিলেন, যা পরবর্তী সময়ে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়।

১৯৮৬ সালের ওই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিউনিসিয়ার আলি বিন নাসের। ম্যাচ শেষে ‘অ্যাডিডাস আজতেকা’ মডেলের বলটি নিজের সংগ্রহে নেন তিনি। ২০২৩ সালে বিন নাসের নিশ্চিত করেন যে, পুরো ম্যাচে কেবল এই একটি বলই ব্যবহার করা হয়েছিল। যা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়।

এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। নতুন ক্রেতা ২০২৩ সালে এটি পুনরায় নিলামে তুললেও ন্যূনতম নির্ধারিত দাম না ওঠায় তখন তা অবিক্রিত থেকে যায়।

একই ম্যাচে ম্যারাডোনার গায়ে থাকা ঐতিহাসিক জার্সিটি ২০২২ সালে নিলামে ৯৬ লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়।

/টিই/