শিরোনাম

‘সব ক্ষেত্রে সেরা বলে মানুষ আমাদের হিংসা করে’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘সব ক্ষেত্রে সেরা বলে মানুষ আমাদের হিংসা করে’
আর্জেন্টিনা ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে চলছে সমালোচনা। সেই সমালোচনার জবাবে ভিন্ন সুরে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, আর্জেন্টিনাকে ঘিরে এত সমালোচনার মূল কারণ ঈর্ষা।

ফাইনালের আগেই নির্ধারিত সময়ে প্রকাশিত একটি পোস্টে প্রেসিডেন্ট মিলেই ভুলবশত আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং জাতীয় ছুটি ঘোষণার বার্তা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর মিলেই বলেন, ‘আর্জেন্টিনার সমস্যা হলো, আমরা সব ক্ষেত্রেই আলাদা করে নজর কাড়ি। আমাদের উপেক্ষা করা যায় না। মানুষ আমাদের হিংসা করে, কারণ প্রায় সব ক্ষেত্রেই আমরা সেরাদের মধ্যে। দুঃখিত, কিন্তু কথাটা কাউকে না কাউকে বলতেই হতো।’

ফাইনালে স্পেনের বিপক্ষে রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন ছিল। তারপরও শেষ মুহূর্তে আর্জেন্টিনা সমতায় ফিরতে পারতো, যদিও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতে ছিল না।’

বিশ্বকাপের এবারের আসরে আর্জেন্টিনা রেফারিংয়ের সুবিধা পেয়েছে, এমন প্রচলিত ধারণার সঙ্গেও একমত নন মিলেই। বিশ্বকাপ ফাইনাল পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলের আচরণ ও রেফারিং নিয়ে বিতর্কের মধ্যেই প্রেসিডেন্টের এই মন্তব্য দেশটির ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

/টিই/