শিরোনাম

কবে ও কোথায় হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
 কবে ও কোথায় হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র

বিশ্বকাপের উত্তেজনা শেষে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর এখন ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবলে। আগস্টেই পর্দা উঠছে শীর্ষ ঘরোয়া লিগগুলোর, তবে সমর্থকদের রোমাঞ্চ আর কৌতূহলের মূল কেন্দ্রে যথারীতি উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা আসরের প্রাথমিক বাছাই পর্ব ইতোমধ্যে শুরু হলেও মূল আকর্ষণ লিগ পর্বের ড্র নিয়ে ভক্তদের আর বেশিদিন অপেক্ষায় থাকতে হচ্ছে না। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আনুষ্ঠানিকভাবে সেই মহারণের তারিখ জানিয়ে দিয়েছে।

২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে বসবে বহু প্রতীক্ষিত এ ড্রয়ের আসর। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া জমকালো এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২।

টুর্নামেন্টের নতুন ফরম্যাট অনুযায়ী, মূল লিগ পর্বে লড়বে ৩৬টি দল। ড্রয়ের মাধ্যমে প্রতিটি ক্লাবের জন্য ৮টি আলাদা প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। দলগুলো ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ পরাশক্তিগুলোর পাশাপাশি বাছাইয়ের প্লে-অফ পর্ব পেরিয়ে আসা দলগুলোকে নিয়ে নিশ্চিত হবে ৩৬ দলের চূড়ান্ত তালিকা।

সবকিছু ঠিক থাকলে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পরবর্তী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে লিগ পর্বের রুদ্ধশ্বাস লড়াই। এরপর নকআউট পর্বের বাধা পেরিয়ে আগামী বছরের ৫ জুন অনুষ্ঠিত হবে জমকালো ফাইনাল। শিরোপা নির্ধারণী এ মহারণের আয়োজক স্পেনের ঐতিহ্যবাহী মেত্রোপলিতানো স্টেডিয়াম।

/এমএকে/