গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করলো কলম্বিয়া-কঙ্গো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও কঙ্গো। গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধ জুড়ে কলম্বিয়ার একের পর এক আক্রমণ সামলে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে কঙ্গো। ফলে ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষে কোনো দলই জালের দেখা পায়নি। ০-০ স্কোরলাইন নিয়েই বিরতিতে গেছে দুই দল। প্রথম ম্যাচে জয় পেয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা কলম্বিয়া এবং ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কঙ্গোর জন্য এই ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই। যে দলই জিতবে, তারাই টেবিলের শীর্ষস্থান দখলের পাশাপাশি পরের রাউন্ডের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে।
ম্যাচের শুরু থেকেই কঙ্গোকে চেপে ধরে আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। ম্যাচের মাত্র ৭ম মিনিটে ল্যাটিন আমেরিকার দলটি জালে বল জড়িয়ে উল্লাসে মেতেছিল, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। শুরুর ধাক্কা সামলে কলম্বিয়া আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রথম ২৫ মিনিটেই তারা কঙ্গোর গোলপোস্ট লক্ষ্য করে ৯টি শট নেয়। তবে কঙ্গোর গোলরক্ষকের অনবদ্য নৈপুণ্য এবং রক্ষণভাগের সর্বোচ্চ উজাড় করে দেওয়া ডিফেন্ডিংয়ের কারণে বারবার বেঁচে যায় আফ্রিকা মহাদেশের দলটি। রদ্রিগেজ ও দিয়াজদের একের পর এক ক্ষুরধার আক্রমণ নসাৎ করে দিলেও কঙ্গো নিজেরা তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। ফলে প্রথমার্ধের পুরোটা সময় কলম্বিয়ার একচেটিয়া আধিপত্য থাকলেও শেষ পর্যন্ত গোলশূন্য ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

মদ্রিচের ২০০তম ম্যাচে জয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া