শিরোনাম

মদ্রিচের ২০০তম ম্যাচে জয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মদ্রিচের ২০০তম ম্যাচে জয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া
জয়ের পর লুকা মদ্রিচকে নিয়ে আনন্দে মাতেন ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা

হারলেই বিদায় নিতে হবে, এমন সমীকরণ সামনে রেখে টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও পানামা। তবে শেষ পর্যন্ত বদলি নামা আন্তে বুদিমিরের একমাত্র গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়া।

এই জয়ে ‘এল’ গ্রুপ থেকে নকআউটের লড়াইয়ে টিকে থাকলো ক্রোয়েশিয়া। ম্যাচটি বিশেষ ছিল ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের জন্য। এদিন ক্রোয়াটদের জার্সিতে নিজের ২০০তম ম্যাচ খেলেন তিনি। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়লেন মদ্রিচ। তার আগে এই কীর্তি গড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (২২৮ ম্যাচ), কুয়েতের বাদের আহমেদ আল-মুতাওয়া (২০২ ম্যাচ), লিওনেল মেসি (২০১)।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৫৪ মিনিটে ক্রোয়েশিয়া ম্যাচে লিড নেয়। ডান প্রান্ত থেকে স্তানিসিৎসের বাড়ানো ক্রস জালে জড়ান বুদিমির। এর কয়েক মিনিট পরেই ক্রোয়েশিয়ার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হয়েছিল। পাসালিচের ওয়ান-অন-ওয়ান পজিশনে নেওয়া শটটি পানামা গোলকিপার মস্কেরা রুখে দেন।

৮০তম মিনিটে সমতা ফেরানোর একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মিডফিল্ডার হার্ভি, কিন্তু কর্নার থেকে আসা বলে তার নেওয়া শটটি জালের বাইরের পাশে লাগে।

ম্যাচে ক্রোয়েশিয়ার চেয়ে দুটি শট বেশি করে পানামা। তারা নেয় ৮টি শট, ৬টি শট নেয় ক্রোয়েশিয়া। তবে ক্রোয়াটদের দুটি শট ছিল লক্ষ্যে, পানামার একটি।

এই জয়ে ক্রোয়েশিয়া গ্রুপ ‘এল’ এর তৃতীয় স্থানে উঠে এসেছে। তারা ইংল্যান্ড ও ঘানার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। ইংল্যান্ড ও ঘানার পয়েন্ট সমান চার করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ইংলিশরা। আর পানামা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো।

/টিই/