শিরোনাম

এলয় রমের ১৫ সেভ, প্রথম পয়েন্ট কুরাসাওয়ের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এলয় রমের ১৫ সেভ, প্রথম পয়েন্ট কুরাসাওয়ের
কুরাসাওয়ের গোলকিপার এলয় রম

জনসংখ্যায় বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ কুরাসাও। বিশ্বকাপে তাদের অভিষেক হয় জার্মানির সঙ্গে ৭-১ গোলের হারে। তবে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। ক্যানসাস সিটিতে ইকুয়েডর ও কুরাসও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। বিশ্বকাপে এটি কুরাসাওয়ের প্রথম পয়েন্ট।

কুরাসাওয়ের পয়েন্ট পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান দলটির গোলকিপার এলয় রম-এর। ম্যাচের ৬৮ মিনিটের মধ্যে ১১টি সেভ দেন তিনি। শেষ পর্যন্ত পুরো ম্যাচে সেভ দেন ১৫টি। ইকুয়েডর গোলের উদ্দেশ্যে শট নেয় ২৭টি।

বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলকিপার টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে শেষ ষোলো বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন। একটির জন্য সেই রেকর্ডে ভাগ না বসাতে পারলেও এলয় রমই হলেন কুরাসাওয়ের প্রথম পয়েন্টের নায়ক।

অবশ্য ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়া অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলকিপারের সর্বোচ্চ সেভের রেকর্ড গড়েছেন এলয় রম।

৯০ মিনিটে ইকুয়েডরের অ্যাঙ্গোলো প্রিসাইদোর শট বারে না লাগলে ফলাফল ভিন্ন হতে পারতো। দুটি ভালো সেভ দেন ইকুয়েডরের গোলকিপার হের্নান গালিন্দেজ।

গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। আইভরি কোস্টের পয়েন্ট ৩, কুরাসাও ও ইকুয়েডরের পয়েন্ট সমান ১ করে। গোল ব্যবধানে এগিয়ে তিনে ইকুয়েডর।

/টিই/